১৭ নভেম্বর ২০২৬, ২০:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আগে লিগ্যাল এইড, পরে আদালত: বিচারকের হাত ধরে নাগরিকের দোরগোড়ায় বিনামূল্যের আইনি সেবা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১৯:০৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১৯:০৫

প্রধান সংবাদ

Dainik Jahan বাংলা

আগে লিগ্যাল এইড, পরে আদালত: বিচারকের হাত ধরে নাগরিকের দোরগোড়ায় বিনামূল্যের আইনি সেবা

· বাংলাদেশ

সাধারণ মানুষের কাছে আদালত ও আইন-কানুনের ভাষা বরাবরই জটিল ও দূরবর্তী এক জগৎ। কোর্ট ফি, আইনজীবীর খরচ আর দীর্ঘসূত্রতার ভয়ে অনেক প্রান্তিক নাগরিক নিজের ন্যায্য অধিকারটুকু দাবি করতেও সাহস পান না। ঠিক এই জায়গাতেই প্রথাগত দূরত্ব ঘুচিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় রাষ্ট্রীয় আইনি সেবার বার্তা পৌঁছে দিচ্ছেন ময়মনসিংহের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাইফুল ইসলাম।

কোন ধরনের বিরোধে সরাসরি আদালতে না গিয়ে আগে লিগ্যাল এইডে যেতে হবে, কোথায় ও কীভাবে আবেদন করতে হবে, কিংবা সমঝোতা না হলে পরবর্তী আইনি পদক্ষেপ কী—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত ও প্রাঞ্জল ভাষায় এসব প্রশ্নের উত্তর তুলে ধরছেন তিনি। শুধু তথ্য তুলে ধরাই নয়, সাধারণ নাগরিকদের করা বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে তিনি আইনি প্রক্রিয়ার ভীতি দূর করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বাংলাদেশের বিচারিক সংস্কৃতিতে একজন বিচারককে সাধারণত এজলাসের গাম্ভীর্যের ভেতর দূর থেকেই দেখার প্রচলন। সেখানে একজন কর্মরত বিচারক নিজের বিচারিক মর্যাদা ও শালীনতা অক্ষুণ্ণ রেখে জনস্বার্থে রাষ্ট্রের একটি কল্যাণমুখী আইনকে সাধারণ মানুষের ভাষায় ব্যাখ্যা করছেন—এই ইতিবাচক ও জনবান্ধব উদ্যোগটিই সচেতন মহলে প্রশংসা কুড়াচ্ছে।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ