১৭ নভেম্বর ২০২৬, ২১:৫৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু

সূত্র: Silkcity News / স্বাস্থ্য

সংবাদ থেকে

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫৩ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২১৮ জন। মারা যাওয়াদের মধ্যে হাম শনাক্ত হয়েছে মাত্র ১০৫ জনের।

গত সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জন। যার মধ্যে ২৫ হাজার ৫২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর