খুলনায় শতবর্ষের ঐতিহ্য ‘মশা ভাটি খেলা’
সূত্র: Dainik Purbanchal / বাংলাদেশ

সংবাদ থেকে
রহমাতুল্লাহ: খুলনায় শতবর্ষের ঐতিহ্যবাহী ‘মশা ভাটি খেলা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলা কার্তিক মাসের শেষ দিনে এখেলা শতবছর ধরে করে আসছে এলাকাবাসী। অগ্রহায়ন মাসের ২ তারিখে নগরীর রায়েরমহল মহাবিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ঐতিহ্যবাহী এ আয়োজন।
খেলার জন্য মাঠের মাঝখানে তৈরি করা হয় ‘বুড়ির ঘর’। পাশে রাখা হয় খড়কুটো দিয়ে তৈরি ছোট ঘর। সেখানে খেজুরপাতা, নারিকেল ও বেতের লতা দিয়ে তৈরি করা হয় মশাল। পরে মশালে আগুন জ্বালিয়ে মাঠের মাঝখানে ঘুরিয়ে প্রদর্শন করা হয় ঐতিহ্যবাহী এ খেলা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তাঁরা এ আয়োজন করে আসছেন। শতবর্ষের ঐতিহ্য ধরে রাখা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতিবছর এ খেলার আয়োজন করা হয়।
মূল প্রতিবেদন: Dainik Purbanchal
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


