হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের নয়া কমিটি ॥ আমীর আতিকুল ইসলাম সোহাগ সেক্রেটারি এডঃ আজিজুর রহমান

সংবাদ থেকে
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ সদর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে রুকনদের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম সোহাগ এবং উপজেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান।
গত শুক্রবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা নির্বাচন পরিচালক মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি হবিগঞ্জ সদর উপজেলার রুকনদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করেন। ভোট গ্রহণ শেষে রুকনদের সর্বোচ্চ ভোটে আতিকুল ইসলাম সোহাগ উপজেলা আমীর নির্বাচিত হন। গত সোমবার নবনির্বাচিত উপজেলা আমীর আতিকুল ইসলাম সোহাগকে শপথবাক্য পাঠ করান হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান। এর আগে তিনি রুকনদের ভোটে জেলা মজলিসে শুরার সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে জেলা মজলিসে শুরার পরামর্শক্রমে তাকে জেলা কর্মপরিষদের সদস্য নির্বাচিত করা হয়। জেলা আমীর তাকে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হিসেবেও শপথ পাঠ করান। আতিকুল ইসলাম সোহাগ এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ৫ সেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ পৌর শাখার সেক্রেটারি এবং ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা দুই সেশনে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, গতকাল মঙ্গলবার জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলার রুকনদের ভোটে উপজেলা মজলিসে শুরার সদস্য নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচিত সদস্য হচ্ছেন-হাজী মোঃ আব্দুল কুদ্দুস, এডঃ আজিজুর রহমান রুবেল, এস এম নাদির শাহ, মোঃ রুহুল আমিন, মিয়া মোঃ ফরিদ। মনোনীত হয়েছেন মোঃ হাসান আবু জাফর সিদ্দিক, মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম, শামসুদ্দিন মঞ্জু।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



