অনলাইনেও ইয়াছিনের সাম্রাজ্য!
সূত্র: Suprobhat Bangladesh / অপরাধ

সংবাদ থেকে
জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা ও যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় অভিযুক্ত ইয়াছিনের অনুসারীদের পরিচালিত ৩৯টি ফেসবুক আইডি ও পেজের সন্ধান পেয়েছে পুলিশ। এসব প্ল্যাটফর্ম থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অপপ্রচার চালানো হতো বলে অভিযোগ পুলিশের। এ ঘটনায় ইয়াছিনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অন্যরা হলেন আবদুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের একটি বিশেষ দল মঙ্গলবার রাতভর নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




