২১ নভেম্বর ২০২৬, ০২:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চট্টগ্রাম নগরীতে দিনে-দুপুরে পুলিশের পিকআপ ভ্যান চুরি

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রাম নগরীর হালিশহরে দিনে-দুপুরে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ লাইনের সামনে সড়কে গাড়ি রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খাবার খেয়ে ফিরে এসে দেখেন, তাদের পিকআপ ভ্যানটি উধাও। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশের তৎপরতা ও অভিযানের মুখে সন্ধ্যা ৬টায় দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট নামক স্থান থেকে গাড়িটি উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।

আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার সিঙ্গেল ডেকার একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের পুলিশ সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত তিনজন ছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন।’,এসে দেখেন গাড়িটি নেই। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন চোর গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর