১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পাখির ডাক,ঠান্ডা বাতাস আর শাপলার গন্ধ

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

সানি আহমদ: কিছু সকাল থাকে, যেগুলো ঘুম ভাঙিয়ে দেয় না, স্বপ্নের ভেতর নিয়ে যায়। শ্রীমঙ্গলের এমনই এক সকাল এখন অপেক্ষা করছে আপনার জন্য।

ভোর ৬টা। চারদিক তখনো আধো আলো আধো অন্ধকার। শাপলা দেখতে রওনা দিতেই রাস্তার দুই পাশে আপনাকে স্বাগত জানাবে সোনালি ধান। মাঠের পর মাঠ, যতদূর চোখ যায় — শুধু সোনা আর সোনা। কুয়াশার চাদর সরিয়ে ধানের শীষগুলো যখন রোদে ঝলমল করে, মনে হবে কেউ যেন মাটির উপর সোনার ঢেউ বইয়ে দিয়েছে। এই সোনালি পথটাই আপনাকে নিয়ে যাবে হাইল হাওরে।

হাওরে পৌঁছাতেই চোখ আটকে যাবে। পানির উপর যেন কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছে। হাজার হাজার লাল শাপলা — ফুটে আছে, ভাসছে, হাসছে। আর শাপলা বিলের চারদিকে খোলা জমি। সেই খোলা জমিতে ঘাস খাচ্ছে গরু, ছাগল, মহিষ। বিলের আশেপাশে সবুজ ধানের চারা মাথা তুলে দাঁড়িয়ে আছে। লাল শাপলা, সবুজ চারা আর গরু-মহিষের এই দৃশ্য মিলে পুরো জায়গাটা হয়ে উঠেছে জীবন্ত এক ছবি।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর