১৯ নভেম্বর ২০২৬, ২৩:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিসিকের প্লট বরাদ্দে অনিয়মের মহোৎসব, রাজস্ব আত্মসাৎ ৩ কোটি ৩৭ লাখ

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) বাতিল করা জমি পুনর্বহালের মাধ্যমে সরকারের ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতি করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ১৯ হাজার বর্গফুট জমি বরাদ্দ দেওয়া হয় ৩৮ বছর আগের মূল্যে। ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের অভিযোগে সাবেক শিল্প সচিব, বিসিকের সাবেক চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক সায়েদ আলম।

মামলার আসামিরা হলেন—ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী, বিসিকের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহম্মদ ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক অতিরিক্ত সচিব বাসুদেব আচার্য্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং সাবেক শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। সংশ্লিষ্ট তৎকালীন উপসচিব মো. মাহবুবুর রহমান মারা যাওয়ায় তাকে আসামি করা হয়নি।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর