
স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে আলমা’র সঙ্গে ঋণসুবিধার চুক্তি সম্পন্ন করেছে সহজমোবাইল। এর আওতায় যুক্তরাষ্ট্রের হোল্ডিং কোম্পানি এইচআর কনসোর্টিয়াম ইউএসএ, ইনকর্পোরেটেড-এর মাধ্যমে সর্বোচ্চ আড়াই কোটি মার্কিন ডলার ঋণ নিতে পারবে প্রতিষ্ঠানটি। এই সুবিধা বিকন পিক পার্টনারস-এর নেতৃত্বে সহজমোবাইলের বৃহত্তর সিরিজ এ অর্থায়নের অংশ।
২০২৪ সালে কার্যক্রম শুরুর পর থেকে ৩ হাজার ৩০০টির বেশি খুচরা বিক্রেতা অংশীদারের মাধ্যমে লাখো গ্রাহককে কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিয়েছে সহজমোবাইল। নিজস্ব প্রযুক্তি, আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও স্থানীয় কার্যক্রম কাজে লাগিয়ে ২০২৭ সালের মধ্যে ১০ লাখ গ্রাহককে অর্থায়নের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বিশেষ করে নারী ও গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল সংযোগ এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চায় তারা।
বাংলাদেশে ঋণপ্রাপ্তি ও ডিজিটাল সংযোগে এখনো বড় ঘাটতি রয়েছে। ২০২৪ সালে প্রায় ১ কোটি ৬০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ আনুষ্ঠানিক উৎস থেকে ঋণ নিয়েছেন। অন্যদিকে, প্রায় ৭ কোটি ৬০
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗