২০ নভেম্বর ২০২৬, ০০:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন : স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট : দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছে ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত ‘গ্রামীণ ব্যাংক’। গত ১০ দিনে প্রতিষ্ঠানটির ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।

প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে এসব হামলার বিবরণ উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, কোনো কোনো শাখায় আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, সাইনবোর্ড, চেয়ার-টেবিল ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। কয়েকটি অফিসে ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। হামলার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়, ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় মোট ৭২টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ হয়েছে। এর মধ্যে পাঁচটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। চিঠিতে বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও হামলার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর