২০ নভেম্বর ২০২৬, ১১:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মতলব উত্তরে পার্কিং করা মাইক্রোবাসে আগুন

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার মধ্যে আদুরভিটি মিয়াজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ম-৫১-০০১৫ নম্বরের গাড়িটির প্রকৃত মালিক রনি হোসেন মোল্লা (২৭)। তিনি বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী। একটি প্রতিষ্ঠান থেকে নিলামের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনার পর চালানো শেখা ও ব্যবহারের জন্য আধুরভিটি গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের ছেলে মোহাম্মদ আল-আমিন সিকদারকে (২৭) গাড়িটি দেন। আল-আমিন গত ১০ দিন ধরে গাড়িটি ওই এলাকায় পার্কিং করে রেখেছিলেন। বৃহস্পতিবার হঠাৎ গাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আল-আমিন জানান, গত ১০ দিন ধরে গাড়িটি সেখানে রাখা ছিল। ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাড়িটি দেখে গেছেন এবং গেট খুলে সবকিছু পরীক্ষা করেছেন। পরে তার মা ফোন করে গাড়িতে আগুন লাগার খবর দেন।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর