ফরিদগঞ্জে কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ অর্ধশত পরিবার!

সংবাদ থেকে
চলাচলের কয়েক দশকের পুরোনো পথ হঠাৎ কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ! বাড়ি থেকে বের হওয়া, নির্মাণসামগ্রী আনা-নেওয়াসহ দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের দায়চারা গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দারা।
সরকারি রাস্তার পাশের চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় আলী আশরাফ প্রকাশ শিমুলের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও এখন পর্যন্ত ভোগান্তি থেকে মুক্তি মেলেনি ভুক্তভোগী পরিবারগুলোর।
স্থানীয় সূত্রে জানা যায়, দায়চারা মৌজার ৪নং খতিয়ানের ১৯২নং দাগটি রাস্তা হিসেবে পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের নামে বিএস রেকর্ডভুক্ত। এই সরকারি রাস্তার পূর্বপাশে পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের চলাচলের পথ ও ব্যক্তিগত সম্পত্তি রয়েছে। সম্প্রতি বাড়ি নির্মাণের জন্য মালামাল এনে কাজ শুরু করেন পাটওয়ারী বাড়ির লোকজন। অভিযোগ, এ সময় স্থানীয় আলী আশরাফ প্রকাশ শিমুল জোরপূর্বক রাস্তার মাটি কেটে সেখানে কাঁটাতারের বেড়া স্থাপন করে চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

