সুবিদপুর দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় চার হাফেজকে পাগড়ি প্রদান

সংবাদ থেকে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান, শিক্ষার্থীদের সবক, অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের কুমিল্লা জোনের পরিচালক ও পরিদর্শক মাওলানা মীর হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ষোলদানা মুহিউসসুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বকর, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি রিয়াদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক শাহাদাত মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, কোষাধ্যক্ষ মানিক পাটওয়ারী, সহকারী কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ কারী দিদারুল ইসলাম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

