সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী: আহত এক

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: বৈরী আবহাওয়া ও জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ শিক্ষক-শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন শিক্ষক ও ২৯ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন নারী ও ১৬ জন পুরুষ। আটকে পড়াদের মধ্যে মোজাহিদ সিফাত নামে এক শিক্ষার্থীর পা ভেঙে গেছে। এদিকে খাবারের জন্য বরাদ্দকৃত বাজেটও প্রায় শেষের দিকে। কবে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন তাঁরা।
বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ব্যাচ ট্যুরে গত ১৭ নভেম্বর সেন্টমার্টিনে যান। তাঁদের ১৯ নভেম্বর ফিরে আসার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপটিতে আটকা পড়েন তাঁরা।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আমান উল্লাহ বলেন, ‘আমরা ২০২১-২২ সেশনের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা ব্যাচ ট্যুরে গত ১৭ নভেম্বর সেন্টমার্টিনে আসি। আমাদের ফেরার কথা ছিল ১৯ নভেম্বর। কিন্তু আবহাওয়া খারাপের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় আমরা দ্বীপে আটকে আছি।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



