২০ নভেম্বর ২০২৬, ১৯:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মতলব ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তর টরকী পাকা রোড-শিবপুর খেয়াঘাট ভায়া তাতুয়া মিজিবাড়ী সড়কে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করেছে।

গত বুধবার অনুষ্ঠিত একনেক সভায় জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির ১নং সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের আবেদনের পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলে একনেকের প্রকল্প তালিকায় মন্তব্য কলামে উল্লেখ করা হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর টরকী পাকা রোড-শিবপুর খেয়াঘাট ভায়া তাতুয়া মিজিবাড়ী সড়কের ২৫০০ মিটার চেইনেজে এই সেতুটি নির্মিত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর