২০ নভেম্বর ২০২৬, ২০:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কাল থেকে মাঠে নামছে জামায়াত

সূত্র: Silkcity News / রাজনীতি

সংবাদ থেকে

দেশের চলমান রাজনৈতিক সংকট, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হবে এ কর্মসূচি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর বিবেচনায় নিয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি রাজনৈতিক সংকট নিরসনে জনমত গড়ে তোলা এর লক্ষ্য।

কর্মসূচির মধ্যে রয়েছে—২১ নভেম্বর দুপুর ১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। ২৫ নভেম্বর দেশের ১১টি মহানগরে, ২৬ নভেম্বর সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা সদরে একই কর্মসূচি হবে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর