২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে দেশে টানা বৃষ্টির পূর্বাভাস

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করার পর ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বর্তমানে এটি ভারতের উড়িষ্যা অঞ্চলের ওপর অবস্থান করলেও ক্রমশ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের নিকটবর্তী হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সংস্থাটি জানায়, দুর্বল হতে থাকা এই সিস্টেমটির প্রভাবে আগামী ২ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপ আকারে রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছালে এর প্রভাবে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেবে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী বিভাগসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর