যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: নৌপরিবহনমন্ত্রী

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: পদ্মা দ্বিতীয় সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-কুমিল্লা কর্ডলাইনসহ যোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রকল্প আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে ‘সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যরা অংশগ্রহণ করেন।
মন্ত্রী বলেন, জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্পের কোনোটি বাস্তবায়নের প্রস্তুতি পর্যায়ে, কোনোটি সম্ভাব্যতা যাচাই এবং কোনোটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পর্যায়ে রয়েছে। পদ্মা দ্বিতীয় সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এর বিস্তারিত নকশা নিয়েও কাজ চলছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





