বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সরকারি স্কুলের নামফলক ঢেকে বঙ্গবন্ধুর নাম

সংবাদ থেকে
চট্টগ্রামের বাঁশখালীতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দিন উপজেলার একটি সরকারি বিদ্যালয়ের নামফলক ঢেকে বঙ্গবন্ধুর নামে ব্যানার লাগানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) পৃথক দুটি ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। পুলিশ বলছে, দুই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উপজেলার মহাজনঘাটা এলাকায় শুক্রবার দুপুরে জুমার নামাজ চলাকালে মিছিলটি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেলে মিছিলের ৫২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা রবিউল হায়দারের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়।
পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন সফল করার লক্ষ্যে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




