কারাগারে চাঁদপুরসহ ২৯ ডেপুটি জেলার নিয়োগ
সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
কারা অধিদপ্তরের ডেপুটি জেলার পদে নতুন করে ২৯ জনকে নিয়োগ দিয়েছে সরকার। দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে অস্থায়ী ভিত্তিতে শর্তসাপেক্ষে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, বিদেশি নাগরিককে বিয়ে করলে কিংবা বিয়ের অঙ্গীকার করলে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিল করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডে তাদের মূল বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা।
মূল প্রতিবেদন: Chandpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



