দুর্গাপুরে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
সূত্র: Sonali Sangbad / অপরাধ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার হরিয়াপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হরিয়াপাড়া গ্রামের মুনতাজ আলীর ছেলে মিজানুর রহমান (২৯), পলাশবাড়ী গ্রামের মৃত দলিল আলীর ছেলে উজ্জ্বল আলী (২৮) এবং হরিয়াপাড়া গ্রামের শমসের আলীর ছেলে সাইফুল ইসলাম (৫০)।
জেলা পুলিশ জানায়, শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে ডিবির এসআই গনি চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে কানপাড়া বাজার এলাকায় অভিযানে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৫০ মিনিটে হরিয়াপাড়া গ্রামে সাইফুল ইসলামের বাড়ির সামনে আমগাছী থেকে হাট গোদাগাড়ীগামী পাকা সড়কে অভিযান চালানো হয়।
মূল প্রতিবেদন: Sonali Sangbad
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




