দেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ, স্বর্ণ-রুপা দিয়ে যাত্রা শুরু করতে চায় সিএসই

সংবাদ থেকে
শেয়ার ও বন্ডের বাইরে পুঁজিবাজারে নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে স্বর্ণ, রুপা ও অপরিশোধিত পাম অয়েল দিয়ে এ বাজারে লেনদেন শুরু হবে। পরবর্তী ধাপে যুক্ত হবে ধান, ভুট্টা ও তুলা।
এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও নিয়ন্ত্রক কাঠামোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সিএসই। বৃহস্পতিবার ঢাকায় ‘কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ: আনলকিং এ নিউ ফিনান্সিয়াল মার্কেট স্ট্রাকচার’ শীর্ষক এক প্রি-লঞ্চিং ক্যাম্পেইনে এসব তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভির শাহরিয়ার গনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



