রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরপরই দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, আইসিজের রায়ের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আগে থেকে কার্যকর নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে আদালতের রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হবে। এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত জানানো হবে। অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান মিলিব্যান্ড।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





