দর্শনায় আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫
সূত্র: Meherpur Pratidin / অপরাধ

সংবাদ থেকে
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত দর্শনা থানা পুলিশের এসব অভিযান পরিচালিত হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার-এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রিন্টু আহমেদ ঝনু (৩৭), সীমান্ত ইউনিয়নের হরিপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রাজু হাসান (৩৪) এবং দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর এলাকার যুবলীগ কর্মী মো. রাশেদ (৩০)।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






