২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন

সূত্র: Meherpur Pratidin / কৃষি

সংবাদ থেকে

কৃষিপণ্য বিপণনে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বাজারসংযোগ গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ‘দামুড়হুদা কৃষি হাট’ এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় কৃষি অর্থনীতির বিকাশ, কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে দামুড়হুদা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি হাটের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু।

দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখার সেক্রেটারি আবেদ উদদৌলা (টিটন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর