১২ অক্টোবর ২০২৬, ২২:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাতাসের এক আশ্চর্য রাজ্য

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

সকালে ঘুম থেকে উঠে জানালা খুললে কেমন লাগবে, যদি বাইরে থেকে আসা বাতাসে শহরের ধোঁয়ার গন্ধ না থাকে? যদি সেই বাতাসের সঙ্গে মিশে থাকে গাছের পাতার গন্ধ, দূরের সমুদ্রের হাওয়া আর ভেজা মাটির মিষ্টি গন্ধ?

অস্ট্রেলিয়ার দক্ষিণে ছোট্ট একটি দ্বীপ তাসমানিয়া। প্রকৃতির অপার সৌন্দর্যের জন্য জায়গাটি এমনিতেই বিখ্যাত। কিন্তু তাসমানিয়ার আরেকটি বিশেষ পরিচয় আছে—এখানকার কিছু প্রত্যন্ত অঞ্চলের বাতাস পৃথিবীর সবচেয়ে পরিষ্কার বাতাসের মধ্যে অন্যতম।

কী! তাসমানিয়ার বাতাসের গল্প শুনতে অবাক লাগছে? তাসমানিয়ার অবস্থানটা বেশ মজার। এর চারপাশে বিশাল সমুদ্র। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বাতাস দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমুদ্রের ওপর দিয়ে তাসমানিয়ায় পৌঁছায়। এই বাতাস যখন তাসমানিয়ার প্রত্যন্ত অঞ্চলে আসে, তখন তার সঙ্গে শহরের গাড়ির ধোঁয়া, কারখানার ধোঁয়া কিংবা মানুষের তৈরি অনেক দূষণ খুব কমই থাকে। মনে হয় বাতাস যেন অনেক দূর থেকে সমুদ্র ভ্রমণ করে এসেছে! আর সেই বাতাস যখন তাসমানিয়ার পাহাড়, বন আর উপত্যকার ওপর দিয়ে বয়ে যায়, তখন প্রকৃতির সঙ্গে তার যেন এক সুন্দর বন্ধুত্ব তৈরি হয়।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর