সিএনজিতে গরু চুরি, ধাওয়া করে দুই নারীকে ধরল জনতা
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশায় গরু তুলে চুরি করে পালানোর সময় দুই নারীকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় চক্রের দুই পুরুষ সদস্য পালিয়ে যান। উদ্ধার হয়েছে চুরি করতে নেওয়া গরু ও ব্যবহৃত সিএনজি অটোরিকশা।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চারজনের একটি চক্র সিএনজি অটোরিকশা নিয়ে সেনপাড়া এলাকায় আসে। একপর্যায়ে স্থানীয় নুরুল চৌধুরীর একটি গরু সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে পালানোর চেষ্টা করে তারা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন ধাওয়া করেন। মো. রিফাতসহ কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



