
৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) আয়োজনে দুই দিনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমে অংশ নিয়ে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী। গত ১১ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত এ ক্যাম্পে শিক্ষার্থীদের প্রায় ৩৯ লাখ ৫৯ হাজার টাকার চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পে ১৬টি বিভাগে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়ার পাশাপাশি, বিভিন্ন রোগ শনাক্ত করতে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করানোর সুযোগ পান শিক্ষার্থীরা।
রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর) এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), রাজশাহী।
আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনের ক্যাম্পে ৩ হাজার ৫৭৭ জন শিক্ষার্থী চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং ১ হাজার ৮৬০ জন বিভিন্ন ধরনের পরীক্ষা করিয়েছেন। নাক-কান-গলা, লিভার, কিডনি, বক্ষব্যাধি, গাইনি ও মেডিসিনসহ ১৬টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আলট্রাসনোগ্রাম, ইসিজি, রিফ্র্যাকশন টেস্ট ও ফিজিওথেরাপিসহ প্রায় ১৫ ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা ছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

