২২ অক্টোবর ২০২৬, ১৬:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাবুরহাট উবি ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৯:২০ · সর্বশেষ প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৯:২০

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

বাবুরহাট উবি ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

· শিক্ষা

চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণ সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিদ্যালয়ের লাইব্রেরিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বলেছেন, স্বাধীনতার পর থেকে দুর্নীতির কারণেই আমরা জাতি হিসেবে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারিনি। দুর্নীতি দূর করে সবাই যদি দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করত, তাহলে বাংলাদেশ আজ সিঙ্গাপুরের চেয়েও উন্নত হতে পারত। কারণ, আমাদের দেশে সব ধরনের সম্ভাবনা ও সম্পদ রয়েছে।

তিনি বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়াশোনা করে চাঁদপুরের মুখ উজ্জ্বল করেছ। ভবিষ্যতেও নিজেদের মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে দেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিকে ‘না’ বলতে হবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ