২১ অক্টোবর ২০২৬, ১০:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কোম্পানীগঞ্জ সরকারি কলেজের নবীন বরণে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান

সূত্র: Dainik Jahan / শিক্ষা

সংবাদ থেকে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণিতে নবভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমগীর মোহাম্মদ ইউসুফ, নোয়াখালী দক্ষিণ জেলা শাখার সভাপতি আরাফাত হোসেন সিফাত এবং বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ও পৌরসভার মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদুল ইসলাম।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর