২৩ অক্টোবর ২০২৬, ২২:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মেটা-টেসলার আয় প্রতিবেদন ঘিরে সতর্ক বিনিয়োগকারীরা, কমল মার্কিন শেয়ার ফিউচার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২২ অক্টোবর ২০২৬, ১১:২৮ · সর্বশেষ প্রতিবেদন: ২২ অক্টোবর ২০২৬, ১১:২৮

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

মেটা-টেসলার আয় প্রতিবেদন ঘিরে সতর্ক বিনিয়োগকারীরা, কমল মার্কিন শেয়ার ফিউচার

· আন্তর্জাতিক

প্রযুক্তি খাতের বড় দুই প্রতিষ্ঠান মেটা ও টেসলার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর দরপতনের মুখে পড়েছে মার্কিন পুঁজিজারের ফিউচার সূচক। বুধবার (২১ অক্টোবর) রাতে লেনদেন-পরবর্তী সময়ে এসঅ্যান্ডপি ৫০০, নাসডাক ও ডাও জোন্সের ফিউচার সূচক কমেছে। বৃহস্পতিবার এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোতেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার ০.৫ শতাংশ কমেছে। নাসডাক-১০০ ফিউচার কমেছে ০.৭ শতাংশ। অন্যদিকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের ফিউচার ১৭০ পয়েন্ট বা ০.৩ শতাংশ কমে যায়।

এশিয়ার বাজারেও দিনের শুরুতে দরপতন দেখা যায়। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১ শতাংশের বেশি কমেছে। জাপানের নিক্কেই ২২৫ পয়েন্ট কমেছে ০.৭৩ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ পয়েন্ট কমেছে ০.৫৩ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক ২ শতাংশের বেশি কমেছে। চীনের সিএসআই ৩০০ সূচক কমেছে ০.৩৭ শতাংশ।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ