
ডা. রিদওয়ানউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
দেশবরেণ্য চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ডা. মো. রিদওয়ানউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষায়িত চিকিৎসা ক্যাম্প ও চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাতকানিয়ার কাঞ্চনা গ্রামের আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউট (কাঞ্চনা হাইস্কুল) মাঠে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।
প্রয়াত এই চিকিৎসকের পরিবারের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে ঢাকা ও চট্টগ্রামের খ্যাতিমান চিকিৎসক এবং তার সহকর্মীরা অংশ নেবেন। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি রক্তের গ্রুপ ও রক্তের সুগার পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

