২৭ অক্টোবর ২০২৬, ২২:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

গরু-ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে বৃদ্ধের করুণ মৃত্যু

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ২৩:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ২৩:৩১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

গরু-ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে বৃদ্ধের করুণ মৃত্যু

· বাংলাদেশ

গাইবান্ধা: জেলার সাঘাটায় যমুনার দুর্গম চরে মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে মারা গেছেন খোরশেদ আলী (৬৫) নামে এক কৃষক। আগুনে নিজের গরু-ছাগল বাঁচাতে গিয়ে দগ্ধ হন তিনি। এ ঘটনায় ৩টি গরু ও ৬টি ছাগল পুড়ে মারা গেছে। এ ছাড়া আরও ৩টি গরু ও ৪টি ছাগল দগ্ধ হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চর হলদিয়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কৃষিকাজের পাশাপাশি ছয়টি গরু ও ১০টি ছাগল পালন করতেন খোরশেদ আলী। গবাদিপশু লালনপালন করেই চলত তার সংসার। পশুর খাবার জোগাড় করতে প্রায়ই তাকে বাড়ির বাইরে যেতে হতো। সম্প্রতি তার গরুর জন্য রাখা খড় শেষ হয়ে যায়। অন্য বছরের তুলনায় এবার খড়ের দামও বেশি। তাই বছরের এই সময়ে গবাদিপশু নিয়ে যমুনার চরে গিয়ে থাকতেন তিনি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ