
বিচ্ছেদে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে
দুই সিটির তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের বিভিন্ন সময় পর্যন্ত তালাকের আবেদন ও কার্যকরের হিসাবে নারীদের সংখ্যা পুরুষের তুলনায় প্রায় দ্বিগুণ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্যাতন, অবহেলা, সন্দেহ, মাদকাসক্তি, আর্থিক টানাপড়েন ও পারস্পরিক বোঝাপড়ার অভাব দাম্পত্য সম্পর্ক ভাঙার অন্যতম কারণ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ২৩ হাজার ৩৯৯টি তালাক কার্যকর হয়েছে। এর মধ্যে নারীদের পক্ষ থেকে ১৬ হাজার ৮৪৮টি এবং পুরুষদের পক্ষ থেকে ছয় হাজার ৫৫১টি।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তালাকের আবেদন জমা পড়েছে ১৯ হাজার ৮৬৭টি। এর মধ্যে নারীদের আবেদন ১২ হাজার ৪৫০টি, পুরুষদের সাত হাজার ৪১৭টি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

