২৫ অক্টোবর ২০২৬, ০২:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

৭৬ বছর পরও যে প্রতিষ্ঠানে বেঁচে আছে মনিরুজ্জামান ইসলামাবাদীর স্বপ্ন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ১৪:১৮ · সর্বশেষ প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ১৪:১৮

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

৭৬ বছর পরও যে প্রতিষ্ঠানে বেঁচে আছে মনিরুজ্জামান ইসলামাবাদীর স্বপ্ন

· মতামত ও সম্পাদকীয়

কিছু মানুষ সময়ের সীমানা পেরিয়ে বেঁচে থাকেন তাঁদের কর্মে, আদর্শে ও মানুষের হৃদয়ে। তাঁদের জীবন কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; হয়ে ওঠে একটি সমাজের আলোকবর্তিকা। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী (রহ.) তেমনই একজন মানুষ। শিক্ষা, সমাজসংস্কার, সাংবাদিকতা, সাহিত্য ও মানবসেবায় তাঁর অবদান চট্টগ্রামসহ পুরো বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। বিশেষ করে এতিম ও অসহায় শিশুদের জন্য তাঁর উদ্যোগ আজও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

২৪ অক্টোবর তাঁর ৭৬তম ওফাত বার্ষিকী। ১৯৫০ সালের এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু তাঁর রেখে যাওয়া স্বপ্ন, সংগ্রাম ও মানবকল্যাণের কর্মযজ্ঞ আজও আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে—আমরা কি তাঁর আদর্শকে যথাযথভাবে ধারণ করতে পেরেছি?

১৮৭৫ সালের ২২ আগস্ট চট্টগ্রামের তৎকালীন পটিয়া থানার বর্মা-আরালিয়া চর গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী। স্থানটি বর্তমানে চন্দনাইশ উপজেলার অন্তর্গত। যে সময় তিনি বেড়ে উঠেছেন, তখন উপমহাদেশের মুসলমান সমাজ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। শিক্ষায় পিছিয়ে পড়া, অর্থনৈতিক দুরবস্থা, সামাজিক কুসংস্কার ও ঔপনিবেশিক শাসনের বাস্তবতা মানুষের জীবনকে কঠিন করে তুলেছিল।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ