৩০ অক্টোবর ২০২৬, ২৩:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হাইমচরে ইলিশ মজুত ও বিক্রির দায়ে হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ২১:০১ · সর্বশেষ প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ২১:০১

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

হাইমচরে ইলিশ মজুত ও বিক্রির দায়ে হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

· বাংলাদেশ

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট সংলগ্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির দায়ে একটি খাবারের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দোকানটি থেকে আনুমানিক ১৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের মাছঘার্ট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘ইসলামিয়া হোটেল’ নামের প্রতিষ্ঠানটিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া একই ইউনিয়নের ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’ নামের প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ