
স্মার্ট এআই ও উন্নত পারফরম্যান্স: স্যামসাংয়ের গ্যালাক্সি এ১৮ এলটিই
নিউজ ডেস্ক: দেশের বাজারে নিজেদের জনপ্রিয় গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ১৮ এলটিই এনেছে স্যামসাং বাংলাদেশ। উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যবহার উপযোগিতা ও আধুনিক সব এআই ফিচার সম্বলিত ফোনটি পাওয়া যাচ্ছে সকল স্যামসাং অনুমোদিত স্টোরে।
গ্যালাক্সি এ১৮ এলটিইতে রয়েছে মসৃণ ও সমতল নকশার বডি, যার ফলে ফোনটি হাতে ধরে ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যের সাথে। এতে আছে ৬ দশমিক ৭ ইঞ্চির এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করার সময় উজ্জ্বল রং ও মসৃণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।
ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তোলা ও ভিডিও কলের জন্য সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

