২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২২:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২২:৩৯

প্রধান সংবাদ

TechZoom বাংলা

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

· বাংলাদেশ

জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন। জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আগেই আইকন ক্রিকেটার হিসেবে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম ও রনি তালুকদারের মতো প্রথম সারির ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ওয়ালটন। তাঁদের অনেকেই সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরে নিজেদের পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন। অভিজ্ঞ তারকাদের পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া ভারসাম্যপূর্ণ দল নিয়ে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ওয়ালটন কর্তৃপক্ষ ও কোচিং স্টাফ।

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটকে একই প্রতিযোগিতার আওতায় এনে ডি-থ্রি ট্রফি আয়োজন করছে বিসিবি। নতুন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল। প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার (২৬ অক্টোবর, ২০২৬) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় খেলোয়াড় নিলাম।

সকাল ১০টায় শুরু হওয়া দীর্ঘ আট ঘণ্টার নিলামে তোলা হয় ২৬৯ জন ক্রিকেটারকে। ভারতের অভিজ্ঞ নিলামকারী চারু শর্মার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে প্রতিযোগিতায় নামে ছয় ফ্র্যাঞ্চাইজি। আগে থেকে নির্ধারিত একজন আইকন ক্রিকেটারের পাশাপাশি নিলাম থেকে ২২ জন করে ক্রিকেটার বেছে নেয় দলগুলো। ফলে প্রতিটি দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৩ জন ক্রিকেটার।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ