২৮ অক্টোবর ২০২৬, ১৮:২৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বানিয়াচংয়ের রত্না নদীতে বৈদ্যুতিক শক ও নিষিদ্ধ জালে মাছ নিধন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

বানিয়াচংয়ের রত্না নদীতে বৈদ্যুতিক শক ও নিষিদ্ধ জালে মাছ নিধন

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার রত্না নদীতে রাতভর ব্যাটারিচালিত বৈদ্যুতিক শক ও নিষিদ্ধ চায়না রিং জাল ব্যবহার করে ব্যাপক হারে মাছ নিধন করার খবর পাওয়া গেছে। এতে হুমকির মুখে পড়েছে মাছের বংশ বিস্তার ও জলজপ্রাণী। অভিযোগ রয়েছে, সন্ধ্যা হলেই নদী তীরবর্তী এলাকার কিছু অসাধু মৎস্য শিকারীরা নৌকাযোগে ব্যাটারী থেকে উৎপাদিত হাইভোল্টেজ বিদ্যুৎযন্ত্র ব্যবহার করে বৈদ্যুতিক শক দিয়ে রাতভর মাছ আহরণ করছেন।

বৈদ্যুতিক শকে মাছ ও অন্যান্য জলজপ্রাণী মুহুর্তের মধ্যে পানিতে ভেসে উঠছে। রত্না নদীর তীরবর্তী এলাকা মন্দরী, রায়পুর, বিজয়পুর,পৈলারকান্দি ও বাল্লা এলাকায় এধরনের মাছ শিকারের ঘটনা ঘটছে বলেও জানা গেছে। এছাড়া উপরোল্লিখিত এলাকাগুলোর নদী সীমানায় ব্যাপক হাঁরে চায়না রিং জালের ব্যবহার বেঁড়েছে।

এতে দেশীয় প্রজাতির পোনা মাছ হুমকির মুখে পড়েছে। চায়না রিং জাল ও বৈদ্যুতিক শকে নির্বিচারে মাছ আহরণের ফলে দেশীয় প্রজাতির পোনামাছ, মাছের ডিম, জলজপ্রাণীসহ জীব-বৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এবিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন সচেতন মহল।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ