
বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে একটি বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা যুবদলের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




