
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ
ক্রীড়া ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টেনিসের বিশ্বমঞ্চে শীর্ষ আসনে বসতে যাচ্ছেন আলেক্সান্ডার জভেরেভ। ভিয়েনায় ট্যালন গ্রিকসপুরকে হারিয়ে পুরুষ এককের বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান নিশ্চিত করেছেন জার্মান তারকা। আগামী সোমবারই (২ নভেম্বর) অফিশিয়ালি ইয়ানিক সিনারকে সরিয়ে শীর্ষস্থান দখল করবেন তিনি।
ভিয়েনায় অনুষ্ঠিত এরস্টে ব্যাংক ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেই এই কৃতিত্ব অর্জন করেন জভেরেভ। শেষ ষোলোতে গ্রিকসপুরকে সরাসরি সেটে হারান তিনি। স্কোর ছিল ৬-৪, ৭-৫।
২৯ বছর বয়সি এই তারকা ১৯৯১ সালে বরিস বেকারের পর দ্বিতীয় জার্মান খেলোয়াড় হিসেবে পুরুষ এককের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে যাচ্ছেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো এই অর্জন তার।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


