
হবিগঞ্জ পৌরসভা ২ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে জজকোর্টের সম্মুখ হতে রাজনগর মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণের উদ্বোধন ॥ কাজের মান নিয়ে কোন অনিয়ম করলে চরম মূল্য দিতে হবে-হুইপ জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জজকোর্টের সম্মুখ হতে রাজনগর মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জি কে গউছ।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় জজকোর্টের সামনে তিনি এই আরসিসি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মঈনুল হক, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
হবিগঞ্জ পৌরসভা ২ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রকল্প এসজিসিআরআরপি-এর আওতায় ব্যাক রোডের একটি অংশের আরসিসি রাস্তা নির্মানের কাজ শুরু করে। জজকোর্টের সম্মুখ হতে রাজনগর মসজিদ পর্যন্ত ৬৪৯ মিটার আরসিসি রাস্তা নির্মাণ করা হবে। ব্যাক রোডের বাকী অংশ এবং বদিউজ্জামান খান সড়ক আরসিসি রাস্তা নির্মাণ পরবর্তী পর্যায়ে হবে বলে জানিয়েছে পৌরসভার প্রকৌশল বিভাগ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


