২ নভেম্বর ২০২৬, ২১:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

এইচএসসি ফলাফলে ধস – ৮ কলেজে জিপিএ-৫ পেয়েছে ৬ – ২৭ মাদ্রাসা থেকে ১৬

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২০:২৬ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২০:২৬

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

এইচএসসি ফলাফলে ধস – ৮ কলেজে জিপিএ-৫ পেয়েছে ৬ – ২৭ মাদ্রাসা থেকে ১৬

· বাংলাদেশ

সদ্য প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার সাধারণ কলেজ শাখাগুলোতে শিক্ষার মানের চরম অবনতি ঘটেছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এইচএসসি ও সমমানে মাত্র ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে সাধারণ কলেজ থেকে মাত্র ৬ জন, বিএম (ভোকেশনাল) শাখা থেকে ৩ জন এবং আলিম পর্যায়ে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। এই প্রথমবার সাধারণ এইচএসসির চেয়ে আলিম পরীক্ষার্থীরা জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে।

উপজেলার ৮টি সাধারণ কলেজ থেকে মোট ১ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাস করেছে মাত্র ৭০৯ জন। এতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ৯১ শতাংশে।

ফরিদগঞ্জ সরকারি কলেজ থেকে ৩৬২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯৯ জন, জিপিএ-৫ শূন্য, পাসের হার ২৭.৩৫%। গৃদকালিন্দিয়া হাজি হাসমত ডিগ্রি কলেজ থেকে ৫৯৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৯৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৪৯.৪৯%। গোল্লাক আদর্শ ডিগ্রি কলেজ থেকে ২২৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১০৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাসের হার ৪৭.১৭%। কালিরবাজার কলেজ থেকে ৭১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩২ জন, জিপিএ-৫ শূন্য, পাসের হার ৪৫.০৭%। চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২৫৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১০৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৪০.৬৩%। চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে মাত্র ৩ জন, জিপিএ-৫ শূন্য, পাসের হার ১০% (উপজেলায় সর্বনিম্ন)। শোল্লা স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬০ জন, জিপিএ-৫ শূন্য, পাসের হার ৫৫.৫৬%। লাউতলি ড. রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৪২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯ জন, জিপিএ-৫ শূন্য, পাসের হার ২১.৪৩%।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ