৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসা স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২১:৩৫ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২১:৩৫

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসা স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

· বাংলাদেশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মেধাবী শিক্ষার্থী তারান্নুম মজুমদার মাইসা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনি এ অসামান্য সাফল্য অর্জন করেন। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

তারান্নুম মজুমদার মাইসার গর্বিত বাবা দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সম্মানিত সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী এবং চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামের কৃতী সন্তান আব্দুল হান্নান মজুমদার। তার মায়ের নাম নুরুন্নাহার পাটোয়ারী।

শিক্ষাজীবনের এ গুরুত্বপূর্ণ অর্জনে মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর শুকরিয়া আদায় করেছেন তারান্নুম মজুমদার মাইসা। একই সঙ্গে তার এ সাফল্যের পেছনে যাঁদের অবদান রয়েছে, সেই সম্মানিত শিক্ষকবৃন্দ ও বাবা-মায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ও মেধাবী তারান্নুমের রয়েছে ভবিষ্যৎ নিয়ে সুদূরপ্রসারী স্বপ্ন। শুধু ভালো ফলাফল অর্জন নয়, উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি মেডিকেল কলেজে পড়াশোনা করে একজন আদর্শ চিকিৎসক হওয়ার প্রত্যাশা তার। ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের অসহায়, দরিদ্র ও

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ