৫ নভেম্বর ২০২৬, ১৮:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলা : ২৫ জনকে উদ্ধার করল ওমান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২৩:১৫ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২৩:১৫

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলা : ২৫ জনকে উদ্ধার করল ওমান

· আন্তর্জাতিক

প্রবাহ রিপোর্ট ঃ হরমুজ প্রণালীর অবরুদ্ধ নৌপথে একের পর এক জাহাজকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। চলমান এই পরিস্থিতির মধ্যেই প্রণালীতে হামলার শিকার একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার থেকে ২৫ ক্রুকে উদ্ধার করেছে ওমান। ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টার শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘রিটি’ নামের একটি বাণিজ্যিক জাহাজে থাকা কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়েছে।

ওমান জানায়, জাহাজটি পানামার পতাকা বহন করছিল। জাহাজ চলাচলের গতিপথ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’ এটিকে অপরিশোধিত তেলের ট্যাংকার হিসেবে শনাক্ত করেছে। ইরান যখন দাবি করেছে, হরমুজ প্রণালী পার হওয়ার জন্য ‘অনুমোদিত নয় এমন রুট’ ব্যবহারের চেষ্টা করায় চারটি তেলবাহী ট্যাংকারকে থামিয়ে দেওয়া হয়েছে, ঠিক তখনই এ ঘটনা ঘটল।

ওমানের নৌ কর্তৃপক্ষ যে ট্যাংকার থেকে ক্রুদের উদ্ধার করেছে, এটি সেই চারটির একটি কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ওই চারটি জাহাজই তেল বহন করছিল। ‘দুর্ঘটনা’ কিংবা মাইন বিস্ফোরণের মুখে পড়ার পর জাহাজগুলোকে থামানো হয়েছিল।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ