৭ নভেম্বর ২০২৬, ২১:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মাধবপুরে ৬ দিন ধরে বন্ধ ৪ চা বাগান মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ০১:০০ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ০১:০০

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

মাধবপুরে ৬ দিন ধরে বন্ধ ৪ চা বাগান মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

· বাংলাদেশ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানসহ দেউন্দি কোম্পানির ৪টি চা বাগানে ছয় দিন ধরে কাজ বন্ধ রয়েছে। বাগানগুলো হলো-নোয়াপাড়া, লালচান, দেউন্দি ও মৌলভীবাজারের মিরতিংগা চা বাগান। একই সঙ্গে এসব বাগানের তিনটি ফাঁড়ি বাগান গিলানি, কাপাই ও রঘুনন্দনেও কোনো কাজ হচ্ছে না। সাড়ে চার হাজার শ্রমিকের বকেয়া মজুরি ও রেশনসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় বাগানগুলোতে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতির নিরসন ও শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে গতকাল রোববার হবিগঞ্জে মানববন্ধন করেন চা শ্রমিকরা। পরে তাঁরা হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। নোয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা খেলু নায়েক বলেন, স্মারকলিপিতে শ্রমিকদের চার সপ্তাহের সাপ্তাহিক মজুরি বকেয়া থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের মাথাপিছু প্রায় চার হাজার টাকা করে এরিয়ার বিল বকেয়া রয়েছে। প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা হলেও শ্রমিকদের হিসাবে তা দেওয়া হচ্ছে না। বাগানগুলোতে চিকিৎসা, আবাসন ও বিশুদ্ধ পানীয় জলের সংকট রয়েছে। বাগান কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধান করছে না। এগুলো শ্রমিকদের ন্যায্য দাবি। বাধ্য হয়েই তাঁরা কাজে যাওয়া বন্ধ করেছেন।

বাগান সভাপতি কমেড নায়েক বলেন, জেলা প্রশাসক তাঁদের স্মারকলিপি গ্রহণ করে কয়েক দিনের মধ্যে বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

দেউন্দি কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রিয়াজ রহমান জানান, শ্রমিকরা কাজ থেকে বিরত রয়েছেন। অর্থের সংস্থান করতে তাঁরা চেষ্টা করছেন। টাকা পাওয়া গেলে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করা হবে। বছরের পর বছর লোকসানের কারণে বাগানগুলো বর্তমানে বড় ধরনের আর্থিক সংকটে রয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ