৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রেমিট্যান্সযোদ্ধার মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ১১:১৮ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ১১:১৮

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

রেমিট্যান্সযোদ্ধার মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

· বাংলাদেশ

অন্যান্য বছরের মতো এবারও রেমিট্যান্স যোদ্ধাদের মেধাবী সন্তানের শিক্ষাবৃত্তির আবেদন শুরু হয়েছে। এসএসসি ও সমমান, এইচএসসি/সমমান এবং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকার এ শিক্ষাবৃত্তি দিচ্ছে। বৃত্তির জন্য আগামী ২৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। গত ২৫ অক্টোবর থেকে এ আবেদন শুরু হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত ও ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজে (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে ২০২৫ সালে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং-এ (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত তাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

মূলত যারা এসএসসি ও সমমান এবং এইচএসসি/সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে ২০২৫ সালে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেসব শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত তারাই এ আবেদনের যোগ্য হবে। তবে শিক্ষার্থীকে এসএসসি কিংবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ গ্রেড অথবা ব্যবসায় শিক্ষায় ও মানবিক বিভাগে ৪.৭৫ গ্রেডে উত্তীর্ণ হতে হবে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ