৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

লাখাইয়ে পুলিশের সাঁড়াশি অভিযান ॥ নারীসহ গ্রেপ্তার ৯

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ০০:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ০০:৪৫

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

লাখাইয়ে পুলিশের সাঁড়াশি অভিযান ॥ নারীসহ গ্রেপ্তার ৯

· অপরাধ

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে নারী-পুরুষসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মোড়াকরি গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে লাখাই থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ফজল মিয়া, মাস্টার মিয়া, রফিক মিয়া, আবদাল মিয়া, কাজল মিয়া, মারুফ মিয়া, শান্ত মিয়া, শিউলী বেগম ও আকাশী বেগম। থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে মোড়াকরি গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় মৃত জিতু মিয়ার ছেলে রফিক মিয়া (৫৪), অনু মিয়ার ছেলে আবদাল মিয়া (২৮), জুলু মিয়ার ছেলে কাজল মিয়া (৩৩), মৃত মতলিব মিয়ার ছেলে মারুফ মিয়া (৪৪), ফারুক মিয়ার ছেলে শান্ত মিয়া (২০), মৃত জিতু মিয়ার মেয়ে শিউলী বেগম (৩৮) এবং মৃত জিতু মিয়ার স্ত্রী আকাশী বেগমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ