৬ নভেম্বর ২০২৬, ০০:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নির্ধারিত দামে মিলছে না এলপিজি: সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে ৫০০ টাকা বেশি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১৭:১৩ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১৭:১৩

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

নির্ধারিত দামে মিলছে না এলপিজি: সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে ৫০০ টাকা বেশি

· বাংলাদেশ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দফায় দফায় বাড়লেও নির্ধারিত দামে মিলছে না সিলিন্ডার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়ে ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। অপরদিকে বিক্রেতারাও বলছেন, বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে তাদের। এর সঙ্গে রয়েছে সরবরাহ সংকট। সব মিলিয়ে এলপিজি কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সোমবার (২ নভেম্বর) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকটের মধ্যেই আবারও দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর একই পরিমাণ সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছিল। দফায় দফায় এই দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।

নতুন নির্ধারিত দাম সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। সে অনুযায়ী নতুন দামে সিলিন্ডার বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা। শুধু ১২ কেজি নয়, ৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ