
ডিসেম্বর থেকে কার্যকর পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো
পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে- সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে পোশাক শ্রমিকদের নতুন কাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা।
বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
তিনি বলেন, পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো কার্যকর করা হবে এবং জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক-মালিক দুই পক্ষই একমত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

